You are currently viewing সাম্যবাদী কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

সাম্যবাদী কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

একাদশ শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে কাজী নজরুল ইসলাম রচিত ‘সাম্যবাদী’ কবিতাটি পাঠ্য রয়েছে। আমরা উক্ত কবিতা থেকে সম্ভাব্য MCQ প্রশ্নোত্তরগুলি তুলে ধরলাম। আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তোমাদের সেমিস্টার -১ -এর জন্য পাঠ্য অন্যান্য বিষয়ের সমস্ত তথ্য পাবে এখানেই। সেগুলি দেখতে এই পেজের একেবারে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক কর।

সাম্যবাদী কবিতার MCQ

১. ‘সাম্যবাদী’ কবিতাটি কবির কোন্‌ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) সর্বহারা
(খ) অগ্নিবীণা
(গ) সাম্যবাদী
(ঘ) বিষের বাঁশি
উত্তরঃ (গ) সাম্যবাদী

২. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ——–,” – শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নাও।
(ক) বিঘ্ন
(খ) অবসান
(গ) অভিমান
(ঘ) ব্যবধান
উত্তরঃ (ঘ) ব্যবধান

৩. কনফুসিয়াস ছিলেন একজন —
(ক) চৈনিক দার্শনিক
(খ) চৈনিক সম্রাট
(গ) ফরাসি দার্শনিক
(ঘ) রাশিয়ান দার্শনিক
উত্তরঃ (ক) চৈনিক দার্শনিক

৪. ‘চার্বাক’ বলতে কী বোঝো ?
(ক) বৌদ্ধ সন্ন্যাসী
(খ) প্রাচীন ভারতের একজন ঋষি
(গ) ভারতীয় ধর্ম প্রচারক
(ঘ) ভারতীয় দর্শনের একটি
উত্তরঃ (ঘ) ভারতীয় দর্শনের একটি

৫. ‘ত্রিপিটক’ কাদের ধর্মগ্রন্থ —
(ক) জৈনদের
(খ) বৌদ্ধদের
(গ) শিখদের
(ঘ) পারসিকদের
উত্তরঃ (খ) বৌদ্ধদের

৬. কোরান কাদের ধর্মগ্রন্থ ?
(ক) মুসলমানদের
(খ) ইহুদীদের
(গ) শিখদের
(ঘ) খ্রিশ্চানদের
উত্তরঃ (ক) মুসলমানদের

৭. ‘জেন্দ্‌ আবেস্তা’ কী ?
(ক) একটি জাতি
(খ) একটি ধর্ম
(গ) একটি ধর্মগ্রন্থ
(ঘ) একটি মতবাদ
উত্তরঃ (গ) একটি ধর্মগ্রন্থ

৮. ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ—
(ক) শিখদের
(খ) পারসিকদের
(গ) জৈনদের
(ঘ) বৌদ্ধদের
উত্তরঃ (ক) শিখদের

৯. “কিন্তু কেন এ পণ্ডশ্রম…?” – কবি কোন্‌টিকে ‘পণ্ডশ্রম’ বলেছেন ?
(ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
(খ) চোরকে উপদেশ বাণী শোনানো
(গ) দেশসেবায় আত্মনিয়োগ
(ঘ) মানব হিতে কাজ করা
উত্তরঃ (ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান

১০. “দোকানে কেন এ দর-কষাকষি ?” –এখানে কবির বক্তব্য —
(ক) জীবনের লাভ-ক্ষতির হিসেব
(খ) অন্যকে ফাঁকি দেওয়ার কথা
(গ) মানুষের স্বার্থপরতা
(ঘ) ধর্মে ধর্মে বিভেদের প্রসঙ্গ
উত্তরঃ (ঘ) ধর্মে ধর্মে বিভেদের প্রসঙ্গ

১১. “—— ফুটে তাজা ফুল” –শূন্যস্থান পূরণ কর।
(ক) মনে
(খ) পথে
(গ) হৃদে
(ঘ) বাগিচায়
উত্তরঃ (খ) পথে

১২. ‘দেউল’ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে ?
(ক) দেয়াল
(খ) দেউয়ালি
(গ) দেবকুল
(ঘ) দেবালয়
উত্তরঃ (গ) দেবকুল

১৩. ‘মৃত-পুঁথি-কঙ্কালে’ কী খোঁজা উচিত নয় ?
(ক) দেবতা-ঠাকুর
(খ) শাস্ত্র
(গ) ধর্ম
(ঘ) কবির নাম
উত্তরঃ (ক) দেবতা-ঠাকুর

১৪. ‘অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ কে হাসেন ?
(ক) বিশ্বমানব
(খ) অন্তর্যামী
(গ) দেবতা-ঠাকুর
(ঘ) রাজমুকুট
উত্তরঃ (গ) দেবতা-ঠাকুর

১৫. ‘নীলাচল’ বলতে কোন্‌ স্থানকে বোঝায় ?
(ক) নীলগিরি অঞ্চলকে
(খ) বৃন্দাবনকে
(গ) আন্দামানকে
(ঘ) পুরীকে
উত্তরঃ (ঘ) পুরীকে

১৬. মুসা কে ছিলেন ?
(ক) একজন ব্যবসায়ী
(খ) একজন নবী
(গ) একজন শাসক
(ঘ) একজন চিন্তাবিদ
উত্তরঃ (খ) একজন নবী

১৭. ‘বাঁশির কিশোর’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
(ক) শ্রী রামচন্দ্রকে
(খ) শ্ৰীকৃষ্ণকে
(গ) শ্রী চৈতন্যদেবকে
(ঘ) গো-রাখালকে
উত্তরঃ (খ) শ্ৰীকৃষ্ণকে

১৮. শাক্যমুনি কে ?
(ক) দুর্বাসা মুনি
(খ) মুনি বিশ্বামিত্ৰ
(গ) ব্যাসদেব
(ঘ) বুদ্ধদেব
উত্তরঃ (ঘ) বুদ্ধদেব

১৯. ‘কন্দর’ শব্দের অর্থ কী ?
(ক) গুহা
(খ) পাহাড়
(গ) নদীতীর
(ঘ) গাছপালা
উত্তরঃ (ক) গুহা

২০. ‘আরব-দুলাল’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
(ক) চেঙ্গিস খানকে
(খ) খোদাকে
(গ) হযরত মহম্মদকে
(ঘ) মুসাকে
উত্তরঃ (খ) খোদাকে

২১. কবির কাছে কোরানের গান হল —
(ক) ধর্মের গান
(খ) শান্তির গান
(গ) দেশের গান
(ঘ) সাম্যের গান
উত্তরঃ (ঘ) সাম্যের গান

২২. ‘কাবা-ভবন’ কোথায় অবস্থিত ?
(ক) জেরুজালেমে
(খ) মানুষের হৃদয়ে
(গ) মক্কায়
(ঘ) আগ্রায়
উত্তরঃ (গ) মক্কায়

২৩. ‘এই রণ-ভূমে বাঁশির কিশোর গাহিলেন ——-‘ – শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নাও।
(ক) নিজ গান
(খ) মহা-গীতা
(গ) অন্তরালে
(ঘ) সাম্য-গান
উত্তরঃ (খ) মহা-গীতা

২৪. মানবের রাজ্য ত্যাগ করেছিলেন কে ?
(ক) শাক্যমুনি
(খ) মহাবীর
(গ) সম্রাট অশোক
(ঘ) অতীশ দীপঙ্কর
উত্তরঃ (ক) শাক্যমুনি

২৫. ‘এইখানে এসে লুটাইয়া পড়ে…’ – কবি কী লুটিয়ে পড়ার কথা বলেছেন ?
(ক) সমস্ত বাধা
(খ) কেতাবের জ্ঞান
(গ) দর কষাকষি
(ঘ) সমস্ত রাজমুকুট
উত্তরঃ (ঘ) সমস্ত রাজমুকুট

২৬. কবির ভাবনায় সবথেকে বড়ো মন্দির-কাবা কোন্‌টি ?
(ক) কোরান
(খ) গীতা
(গ) হৃদয়
(ঘ) কেতাব
উত্তরঃ (গ) হৃদয়

২৭. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের প্রকাশকাল হল –
(ক) ১৯২৫ খ্রিস্টাব্দ
(খ) ১৯২৪ খ্রিস্টাব্দ
(গ) ১৯২৭ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ক) ১৯২৫ খ্রিস্টাব্দ


অন্যান্য বিষয়

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বিশ্বের ভাষা পরিবার
ভারতের ভাষা পরিবার
বাংলা ভাষার উদ্ভব

Leave a Reply