You are currently viewing ভারতের ভাষা পরিবার | একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর | ভাষা ও সংস্কৃতি

ভারতের ভাষা পরিবার | একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর | ভাষা ও সংস্কৃতি

একাদশ শ্রেণি বাংলা ছাত্রছাত্রীদের জন্য ভাষা ও সংস্কৃতি বইটি থেকে তোমাদের সেমিস্টার – ১ এর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল ভারতের ভাষা পরিবার। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ ভিত্তিক তাই আমরা এখানে উক্ত অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন উত্তর তুলে ধরেছি। আমরা এককথায় উত্তরগুলি দিয়েছি। এগুলি অভ্যাস করলে তোমাদের প্রস্তুতি আরও সহজ হবে, এই আমাদের বিশ্বাস।

ভারতের ভাষা পরিবার

১. ভারত চার ভাষাবংশের দেশ’ – ভারতের চারটি ভাষাবংশ কী কী ?
উঃ ইন্দো-ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচিনা

২. ‘Linguistic Survey of India 1903-1928 অনুসারে ভারতে প্রচলিত মোট ভাষার সংখ্যা কয়টি ?
উঃ ১৭৯টি

৩. ‘Linguistic Survey of India 1903-1928 অনুসারে ভারতে প্রচলিত মোট উপভাষার সংখ্যা কয়টি ?
উঃ ৫৪৪টি

৪. ‘Linguistic Survey of India 1903-1928 -এর মুখ্য সম্পাদক কে ছিলেন ?
উঃ জর্জ গ্রিয়ার্সন

৫. ১৯৬১ সালের জনসমীক্ষায় ভারতে মাতৃভাষার সংখ্যা কতগুলি ছিল ?
উঃ ১৬৫২টি

৬. ‘ভারতের ভাষা’ – কার লেখা ?
উঃ গোপাল হালদার

৭. ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তরের নাম কী ?
উঃ নিগ্রোবটু বা নেগ্রিটো

অস্ট্রিক ভাষাবংশ

৮. প্রত্ন-অস্ত্রালদের ভাষার নাম কী ?
উঃ অস্ট্রিক

৯. বর্তমান ভারতে মোট কতগুলি ভাষা অস্ট্রিক ভাষাবংশ থেকে জন্মলাভ করেছে ?
উঃ প্রায় ৬৫টি ভাষা

১০. কোন ভাষাবংশটি ভারতের প্রাচীনতম ?
উঃ অস্ট্রিক ভাষাবংশ

১১. ভারত ছাড়া আর কোন দেশে অস্ট্রিক ভাষাবংশ প্রচলিত ?
উঃ ইন্দোনেশিয়া, কম্বোডিয়া

১২. অস্ট্রিক ভাষাবংশের মূল কয়টি শাখা ও কী কী ?
উঃ দুটি – (১) অস্ট্রোনেশীয় (২) অস্ট্রো-এশিয়াটিক

১৩. ভারতে অস্ট্রিক ভাষাবংশের কোন শাখাটি প্রচলিত ?
উঃ অস্ট্রো-এশিয়াটিক

১৪. অস্ট্রো-এশিয়াটিক শাখাটি মোট কয়টি ধারায় বিভক্ত ছিল ও কী কী ?
উঃ তিনটি ধারায় – (১) পূর্বী (২) পশ্চিমা (৩) মধ্যদেশীয়

১৫. অস্ট্রো-এশিয়াটিক শাখার কোন ধারাটি সর্বাপেক্ষা বৃহৎ ?
উঃ পশ্চিমা ধারা

১৬. অস্ট্রো-এশিয়াটিক শাখার পশ্চিমা ধারায় মোট কতগুলি ভাষা অন্তর্ভূক্ত ?
উঃ ৫৮টি

১৭. শবর, মুণ্ডারি, হো, সাঁওতালি – এগুলি কোন ধারার ভাষা ?
উঃ অস্ট্রো-এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার

১৮. ওড়িশায় অস্ট্রিক ভাষাবংশের কোন ভাষাভাষী মানুষ দেখা যায় ?
উঃ ভূমিজ, হো

১৯. কোরকু ভাষা কোন রাজ্যে প্রচলিত ?
উঃ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে

২০. সাঁওতালি ভাষার মূল কেন্দ্রস্থল কোনটি ?
উঃ সাঁওতাল পরগণা ও ছোটনাগপুর অঞ্চল

২১. সাঁওতালি ভাষার লিপির নাম কী ?
উঃ অলচিকি

২২. অলিচিকি লিপির উদ্ভাবক কে ?
উঃ পণ্ডিত রঘুনাথ মুর্মু

২৩. ‘মুণ্ডারি এনসাইক্লোপিডিয়া’ – কার সম্পাদনায় ও কয়টি খণ্ডে প্রকাশিত হয়েছে ?
উঃ ফাদার হফম্যান, ১৩টি খণ্ডে

২৪. অস্ট্রো-এশিয়াটিক শাখার মধ্যদেশীয় ধারাটি কী ?
উঃ মোন্‌-খম

২৫. মোন্‌-খমের অধীনে মোট কয়টি ভাষা রয়েছে ?
উঃ ৭টি ভাষা

২৬. অস্ট্রো-এশিয়াটিক শাখার মধ্যদেশীয় ধারার প্রধান ভাষা কোনটি ?
উঃ খাসি ভাষা

২৭. খাসি ভাষা কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ উত্তর-পূর্ব ভারতে খাসি-জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে

২৮. বর্তমানে খাসি ভাষা কোন লিপিতে লেখা হয় ?
উঃ রোমক লিপিতে (মনে রাখো, আগে লেখা হত বাংলা লিপিতে)

২৯. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ভাষা প্রচলিত ?
উঃ নিকোবরি ভাষা

৩০. নিকোবরি ভাষা কোন ভাষা-ধারার অন্তর্ভূক্ত ?
উঃ মোন্‌-খম

দ্রাবিড় ভাষাবংশ

৩১. ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষাবংশ প্রচলিত ?
উঃ ভারতের দক্ষিণ অঞ্চলে

৩২. দ্রাবিড় ভাষাবংশের প্রধান শাখা কোনটি ?
উঃ দক্ষিণী শাখা

৩৩. দ্রাবিড় ভাষাবংশের দক্ষিণী শাখার ভাষাগুলি কী কী ?
উঃ তামিল, মালয়ালম, কন্নড়, তেলুগু, কোডগু, টুলু ও নীলগিরি। এগুলির মধ্যে প্রথম চারটি প্রধান ভাষা।

৩৪. নীলগিরির পার্বত্য অঞ্চলে কোন ভাষা প্রচলিত ?
উঃ টোডা ও কোটা

৩৫. টুলু – কোন অঞ্চলের ভাষা ?
উঃ মহীশূর

৩৬. কুর্গ অঞ্চলের ভাষাটির নাম কী ?
উঃ কোড্‌গু

৩৭. মালপাহাড়ি ভাষার অপর নাম কী ?
উঃ মালতো

৩৮. মালপাহাড়ি বা মালতো ভাষা কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে

৩৯. ‘ব্রাহুই’ কী ?
উঃ পাকিস্তানের বালুচিস্তানে প্রচলিত একটি ভাষা

৪০. গোন্দ জনজাতির ভাষাটির নাম কী ?
উঃ গোণ্ডী ভাষা

৪১. ছত্তিশগড়ের বস্তার জেলায় প্রচলিত ভাষাটির নাম কী ?
উঃ পরজি ভাষা

৪২. তামিল ভাষায় কয়টি স্বরবর্ণ আছে ?
উঃ ১২টি

৪৩. তামিল ভাষায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে ?
উঃ ১৮টি

৪৪. মালয়ালম ভাষা কোন ভাষা থেকে বিচ্ছিন্ন হয়েছে ?
উঃ তামিল ভাষা

৪৫. মালয়ালম কোন অঞ্চলের প্রধান ভাষা ?
উঃ কেরল ও লাক্ষাদ্বীপের

৪৬. কর্ণাটকের প্রধান ভাষার নাম কী ?
উঃ কন্নড় ভাষা

৪৭. প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল ?
উঃ কন্নড় ভাষায়

৪৮. কন্নড় লিপির সঙ্গে কোন ভাষার লিপির যোগ অধিক ?
উঃ তেলুগু ভাষার লিপি

৪৯. অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষার নাম কী ?
উঃ তেলুগু

৫০. তেলুগু লিপির জন্ম কোন লিপি থেকে ?
উঃ পল্লব লিপি থেকে

ভোটচিনা ভাষাবংশ

৫১. ভোটচিনা কাদের ভাষা ?
উঃ মঙ্গোলয়েডদের ভাষা

৫২. ভোটচিনা ভাষার কয়টি শাখা ও কী কী ?
উঃ দুটি শাখা – (১) তাইচিনা (২) ভোটধর্মী

৫৩. ‘য়েনিসি’ নামক ভাষা-শাখাটি কোন ভাষাবংশের বলে অনুমান করা হয় ?
উঃ ভোটচিনা ভাষাবংশ

৫৪. ভোটধর্মী শাখাটি ভারতের কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ হিমালয় অঞ্চলে

৫৫. লাসা অঞ্চলে ভোটধর্মী শাখার কোন ভাষা প্রচলিত ?
উঃ ভোটিয়া ভাষা

৫৬. ভোটিয়া ভাষা আর কোথায় কোথায় প্রচলিত ?
উঃ লাদাখ ও হিমাচলপ্রদেশের লাউল, স্পিতি অঞ্চলে

৫৭. মিসমি, আবর, দফলা – ভাষাগুলি কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ অরুণাচল প্রদেশ ও আসামের পার্বত্য অঞ্চলে

৫৮. বোডো বা বোরো ভাষা কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর

৫৯. আসামের লুসাই পার্বত্য অঞ্চলে প্রচলিত ভাষার নাম কী ?
উঃ কুকিচিন

৬০. মেইতেই – কোন অঞ্চলের ভাষা ?
উঃ মণিপুর

আমাদের পরবর্তী আলোচ্য বিষয় বাংলা ভাষার উদ্ভব। আজকের প্রশ্নোত্তরগুলি তোমাদের কেমন লাগল তা কমেন্টে জানাও।


অন্যান্য বিষয়

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বিশ্বের ভাষা পরিবার

Leave a Reply