একাদশ শ্রেণি বাংলা ছাত্রছাত্রীদের জন্য ভাষা ও সংস্কৃতি বইটি থেকে তোমাদের সেমিস্টার – ১ এর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল বাংলা ভাষার উদ্ভব। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ ভিত্তিক তাই আমরা এখানে উক্ত অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন উত্তর তুলে ধরেছি। আমরা এককথায় উত্তরগুলি দিয়েছি। এগুলি অভ্যাস করলে তোমাদের প্রস্তুতি আরও সহজ হবে, এই আমাদের বিশ্বাস।
এই বিষয় নিয়ে আমরা অ্যানিমেশন সহ একটি ভিডিও দিয়েছি আমাদের চ্যানেল প্রয়াসে। তোমরা সহজে বোঝার জন্য সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটি দেখতে এই পেজের একেবারে নীচে দেওয়া বাটনে ক্লিক কর।
বাংলা ভাষার উদ্ভব – প্রশ্নোত্তর
১. ভারতীয় আর্য ভাষার বয়স কত ?
উঃ সাড়ে তিন হাজার বছর
২. ভারতীয় আর্য ভাষার সময়পর্বকে কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী ?
উঃ তিনটি যুগে – (১) প্রাচীন ভারতীয় আর্য (২) মধ্য ভারতীয় আর্য (৩) নব্য ভারতীয় আর্য
৩. প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন নিদর্শন কোন্টি ?
উঃ ঋকবেদ
৪. প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কী ?
উঃ বৈদিক ভাষা
৫. বৈদিক ভাষার বিবর্তিত রূপ কোন্টি ?
উঃ সংস্কৃত ভাষা
৬. কাকে পৃথিবীর শ্রেষ্ঠ বৈয়াকরণ বলা হয় ?
উঃ পাণিনিকে
৭. পাণিনির ব্যাকরণ গ্রন্থের নাম কী ?
উঃ অষ্টাধ্যায়ী
৮. ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থ মোট কয়টি অধ্যায়ে বিভক্ত ?
উঃ আটটি অধ্যায়ে
৯. শূদ্রকের লেখা নাটকের নাম কী ?
উঃ মৃচ্ছকটিক
১০. অভিজ্ঞানম্ শকুন্তলম্ কার লেখা ?
উঃ কালিদাসের
১১. কথ্য সংস্কৃতের ক্রম বিবর্তনের ফলে কোন ভাষার জন্ম হয় ?
উঃ প্রাকৃত ভাষার
১২. ‘প্রাকৃত’ শব্দের উৎপত্তি কোন্ শব্দ থেকে ?
উঃ প্রকৃতি
১৩. প্রাকৃত ভাষা ভারতীয় আর্য ভাষার কোন যুগের ভাষা ?
উঃ মধ্য যুগ (মধ্য ভারতীয় আর্য ভাষা)
১৪. প্রাকৃত ভাষার সময়কাল নির্দেশ কর।
উঃ ৬০০ খ্রিস্টপূর্ব – ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
১৫. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোন্টি ?
উঃ অশোকের শিলালিপি
১৬. প্রাকৃত ছাড়া মধ্য ভারতীয় আর্য ভাষার অন্য একটি ভাষার নাম কী ?
উঃ পালি ভাষা
১৭. বুদ্ধদেবের বাণী কোন্ ভাষায় প্রচারিত হয়েছিল ?
উঃ পালি ভাষায়
১৮. বুদ্ধঘোষ কে ছিলেন ?
উঃ সিংহলের বৌদ্ধ পণ্ডিত
১৯. সংস্কৃত ও প্রাকৃতের মধ্যবর্তী স্তরের ভাষা কোন্টি ?
উঃ পালি ভাষা
২০. পালি ভাষার সাহিত্যিক নিদর্শন কোন্টি ?
উঃ ত্রিপিটক, জাতকের গল্প, সুত্তনিপাত, থেরগাথা
২১. ‘গাহাসত্তসঈ’ কার লেখা ?
উঃ হালের
২২. গৌড়বহ’ কার লেখা ?
উঃ বাকপতি রাজের
২৩. শৌরসেনী প্রাকৃত কোন অঞ্চলে প্রচলিত ছিল ?
উঃ মথুরা, মিরাট, দিল্লি অঞ্চলে
২৪. মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোন্টি ?
উঃ সুতনুক প্রত্নলিপি
২৫. ‘জৈন প্রাকৃত’ কোন্টিকে বলা হয় ?
উঃ অর্ধ-মাগধীকে
২৬. প্রাকৃত ভাষার পরবর্তী স্তরের নাম কী ?
উঃ অপভ্রংশ
২৭. অপভ্রংশের পরবর্তী স্তরের নাম কী ?
উঃ অপভ্রষ্ট বা অবহট্ঠ (অবহট্ট)
২৮. নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কী ?
উঃ ৯০০ খ্রিস্টাব্দ – বর্তমান সময়কাল পর্যন্ত
২৯. শিখদের মূল ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ গ্রন্থসাহিব
৩০. ‘গ্রন্থসাহিব’ কোন লিপিতে লেখা ?
উঃ গুরমুখী লিপিতে
৩১. লহন্দী কোন্ অঞ্চলের ভাষা ?
উঃ পশ্চিম পাঞ্জাবের
৩২. কোঙ্কনী ভাষার প্রচলন কোন অঞ্চলে ?
উঃ গোয়া
৩৩. মধ্য ভারতের কথ্য ভাষাগুলি কী কী ?
উঃ হিন্দুস্থানী, ব্রজভাষা, কনৌজী, বুন্দেলী ও বন্দারু
৩৪. কোন্ কোন্ ভাষাকে একত্রে পশ্চিমা হিন্দি বলা হয় ?
উঃ হিন্দুস্থানী, ব্রজভাষা, কনৌজী, বুন্দেলী ও বন্দারু
৩৫. কোন্ তিনটি ভাষাকে একত্রে পূর্বী হিন্দি বলা হয় ?
উঃ অবধী, বাঘেলী, ছত্তিশগড়ী
৩৬. বাংলা ভাষার জন্ম কোন্ ভাষা থেকে ?
উঃ মাগধী প্রাকৃত-অপভ্রংশ থেকে
৩৭. মাগধী প্রাকৃত-অপভ্রংশের কোন্ শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?
উঃ পূর্বী শাখা থেকে
৩৮. আনুমানিক কোন সময়কে বাংলা ভাষার জন্মকাল বলা হয় ?
উঃ আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দকে
৩৯. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোন্টি ?
উঃ চর্যাপদ
৪০. হাজার বছরের বাংলা ভাষাকে কয়টি পর্যায়ে ভাগ করা হয় ?
উঃ তিনটি পর্যায়ে – (১) প্রাচীন বাংলা (২) মধ্য বাংলা (৩) আধুনিক বাংলা
৪১. ‘বিদগ্ধ মুখমণ্ডল’ কার লেখা ?
উঃ ধর্মদাসের
৪২. মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন কোন্টি ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
৪৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার লেখা ?
উঃ বড়ু চণ্ডীদাসের
৪৪. মধ্য বাংলার সময়কাল নির্দেশ কর।
উঃ ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
৪৫. মধ্য বাংলাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী ?
উঃ দুটি পর্যায়ে – (১) আদি-মধ্য বাংলা (২) অন্ত্য-মধ্য বাংলা
৪৬. ‘বাংলা ভাষার জননী’ কোন্ ভাষাকে বলা হয় ?
উঃ মাগধী অপভ্রংশ ভাষাকে
৪৭. কে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার ‘অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী’ বলেছেন ?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী
৪৮. ‘বাংলা ভাষার কুলজী’ – কার লেখা ?
উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের
৪৯. কার উক্তি – ‘বাংলা ভাষা অনার্য্য ভাষার ছাঁচে ঢালা আর্য্য ভাষা’ ?
উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের
৫০. ‘সংস্কৃত ব্যাকরণের একটু ইতস্তত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণ নাম দেওয়া হয়।’ – কথাগুলি কে বলেছেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
অন্যান্য বিষয়
| পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর |
| বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর |
| বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো |
| বিশ্বের ভাষা পরিবার |
| ভারতের ভাষা পরিবার |
বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার জন্ম

