দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ে আজ আমরা কবি শ্রীজাত রচিত ধর্ম কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 12 এর নতুন সিলেবাসে এই কবিতাটি পাঠ্য রয়েছে। আমরা উক্ত কবিতা থেকে সম্ভাব্য MCQ প্রশ্নোত্তর তুলে ধরেছি। আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তোমাদের সেমিস্টার -৩ -এর জন্য পাঠ্য অন্যান্য বিষয়ের সমস্ত তথ্য পাবে এখানেই। সেই সঙ্গে থাকছে দ্বাদশ শ্রেণির বাংলা মক টেস্ট। আমাদের পরামর্শ, MY EXAM CARE ওয়েবসাইটটি নিয়মিত দেখতে থাকো।
ধর্ম কবিতার প্রশ্ন উত্তর
নির্দেশিকাঃ প্রশ্নগুলি পড়ে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন কর। তারপর আমাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখো। তোমার প্রস্তুতি বুঝে নাও।
১. কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম কী ?
(ক) শ্রীজাত রায়
(খ) শ্রীজাত মুখোপাধ্যায়
(গ) শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
(ঘ) শ্রীজাত গোস্বামী
২. ‘ধর্ম’ কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) অন্ধকার লেখাগুচ্ছ
(খ) দু-চার কথা
(গ) উড়ন্ত সব জোকার
(ঘ) কর্কটক্রান্তির দেশ
৩. আবদুল করিম খাঁর ধর্ম ছিল –
(ক) সত্য
(খ) কবিতা
(গ) আঁকা
(ঘ) গান
৪. দিগন্ত পেরনো কার ধর্ম ছিল ?
(ক) ভ্যান গঘের
(খ) আইনস্টাইনের
(গ) লেনিনের
(ঘ) কবীরের
৫. কবীরের ধর্ম কী ছিল ?
(ক) সত্যের বয়ান
(খ) উন্মাদনা
(গ) অপব্যয়
(ঘ) আগুন ঝরানো
৬. ধর্ম কবিতা অনুসারে কার ধর্ম কখনও না-থামা ?
(ক) বাতাসের
(খ) আগুনের
(গ) যুদ্ধের
(ঘ) সত্যের
৭. এঁদের মধ্যে কে ছবি আঁকতেন ?
(ক) লোরকা
(খ) লেনিন
(গ) ভ্যান গঘ
(ঘ) আবদুল করিম খাঁ
৮. লোরকার সম্পূর্ণ নাম কী ?
(ক) ইমানুয়েল লোরকা
(খ) গার্সিয়া লোরকা
(গ) অ্যালেন লোরকা
(ঘ) পাবলো লোরকা
৯. ‘——– ধর্ম আজও ভস্মের চরিত’ – শূন্যস্থান পূরণ কর।
(ক) বাতাসের
(খ) লেনিনের
(গ) সত্যের
(ঘ) আগুনের
১০. লেনিনের ধর্ম কী ?
(ক) নতুন পতাকা
(খ) কবিতার জিত
(গ) সাম্যের গান
(ঘ) নতুন দিগন্ত
১১. ‘তবে কেন অন্য —— ভাবায় তোমাকে’ – শূন্যস্থান পূরণ কর।
(ক) কিছু
(খ) ধর্ম
(গ) পথ
(ঘ) চিন্তা
১২. বিকল্প দেখে ভুল তথ্যটি নির্বাচন কর।
(ক) কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান
(খ) গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত
(গ) আইনস্টাইনের ধর্ম নতুন পতাকা
(ঘ) বাতাসের ধর্ম না-থামা
১৩. ‘জেনো সে ধর্মই নয়।’ – কোন্টি ধর্ম নয় ?
(ক) আগুনের কথা
(খ) দখলের কথা
(গ) ধর্মের কথা
(ঘ) থামার কথা
১৪. ধর্ম কবিতায় কবি আইনস্টাইনের পরেই কোন্ ব্যক্তিত্বের উল্লেখ করেছেন ?
(ক) লেনিনের
(খ) ভ্যান গঘের
(গ) আবদুল করিম খাঁর
(ঘ) কবীরের
১৫. শ্রীজাত তাঁর কোন কাব্যের জন্য আনন্দ পুরস্কার পান ?
(ক) অন্ধকার লেখাগুচ্ছ
(খ) দু-চার কথা
(গ) উড়ন্ত সব জোকার
(ঘ) কর্কটক্রান্তির দেশ
উত্তর
১. (গ) শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
২. (ক) অন্ধকার লেখাগুচ্ছ
৩. (ঘ) গান
৪. (খ) আইনস্টাইনের
৫. (ক) সত্যের বয়ান
৬. (ক) বাতাসের
৭. (গ) ভ্যান গঘ
৮. (খ) গার্সিয়া লোরকা
৯. (ঘ) আগুনের
১০. (ক) নতুন পতাকা
১১. (গ) পথ
১২. (গ) আইনস্টাইনের ধর্ম নতুন পতাকা
১৩. (খ) দখলের কথা
১৪. (ঘ) কবীরের
১৫. (গ) উড়ন্ত সব জোকার

