You are currently viewing চারণকবি কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

চারণকবি কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

একাদশ শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা ভারভারা রাও রচিত চারণকবি কবিতার MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে এই কবিতাটি পাঠ্য রয়েছে। আমরা উক্ত কবিতা থেকে সম্ভাব্য MCQ প্রশ্নোত্তরগুলি তুলে ধরলাম। আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তোমাদের সেমিস্টার -১ -এর জন্য পাঠ্য অন্যান্য বিষয়ের সমস্ত তথ্য পাবে এখানেই। সেগুলি দেখতে এই পেজের একেবারে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক কর।

চারণকবি কবিতার MCQ

প্রশ্ন দেখে উত্তর নির্বাচন কর। তারপর একেবারে শেষে দেওয়া আমাদের উত্তর মিলিয়ে দেখো। নিজের প্রস্তুতি নিজেই বুঝে নাও।

১. ভারভারা রাও কোন্‌ ভাষার কবি ?
(ক) হিন্দি
(খ) তেলেগু
(গ) কন্নড়
(ঘ) তামিল

২. কবি ভারভারা রাওয়ের জন্ম কোন্‌ বছর ?
(ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

৩. কবির প্রথম কবিতা সংকলনের নাম কী ?
(ক) ওরেগিম্পু
(খ) স্বেচ্ছা
(গ) চালি নেগাল্লু
(ঘ) জীবনাহি

৪. চারণকবি কবিতাটি কবির কোন্‌ কাব্যগ্রন্থের কবিতা ?
(ক) ওরেগিম্পু
(খ) ভবিষ্যথু চিত্রপটম
(গ) চালি নেগাল্লু
(ঘ) ভারভারা রাও কবিতাম

৫. ‘চারণকবি’ কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন ?
(ক) শঙ্খ ঘোষ
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) নবারুণ ভট্টাচার্য
(ঘ) বিষ্ণু দে

৬. ‘যখন সব লোপাট’ – কবি কী লোপাটের কথা বলেছেন ?
(ক) মেঘের দল
(খ) ভারসাম্য
(গ) নিয়মকানুন
(ঘ) ঘূর্ণিপাক

৭. কীসের দল সময়ের ঢেউ তোলে ?
(ক) মেঘের
(খ) নিয়মের
(গ) মানুষের
(ঘ) মজুরের

৮. ‘——– পড়ছে না কোনো রক্ত’ – শূন্যস্থান পূরণ কর।
(ক) গড়িয়ে
(খ) থিতিয়ে
(গ) মাটিতে
(ঘ) চুঁইয়ে

৯. ঘূর্ণিপাকে যা বাজ হয়ে ওঠার কথা বলেছেন কবি –
(ক) ঝড়
(খ) বিদ্যুৎ
(গ) বৃষ্টি
(ঘ) অশ্রু

১০. কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে –
(ক) জেলের গরাদ থেকে
(খ) পূবের বাতাস থেকে
(গ) ঘাসের গন্ধ থেকে
(ঘ) মায়ের অশ্রু থেকে

১১. কে বাতাসকে মুক্ত করে দেয় ?
(ক) শস্ত্র
(খ) ফাঁস
(গ) স্বর
(ঘ) সুর

১২. জিভে কাঁপন লাগলে কী ঘটে ?
(ক) কবি ভয় পান
(খ) গর্দান শক্ত হয়
(গ) বাতাস মুক্ত হয়
(ঘ) চোখে জল আসে

১৩. কবিকে কখন ভয় পেতে হয় ?
(ক) যখন কয়েদ করা হয়
(খ) যখন গান হয়ে ওঠে শস্ত্র
(গ) যখন কবিতা রচিত হয়
(ঘ) যখন ভারসাম্য বিঘ্নিত হয়

১৪. জনতার মাঝখানে কবি কোন্‌ কাজটি করেছেন ?
(ক) শ্বাস ফেলেছেন
(খ) কবিতা লিখেছেন
(গ) গর্দান শক্ত করেছেন
(ঘ) গান গেয়েছেন

১৫. কার গর্দান শক্ত করে ফাঁস জড়ানো হয়েছে ?
(ক) জনতার
(খ) মায়ের
(গ) শিশুর
(ঘ) কবির

১৬. ফাঁসুড়ে’ কাকে বলা হয় ?
(ক) যাকে ফাঁসি দেওয়া হচ্ছে
(খ) যে ফাঁস তৈরি করে
(গ) যে ফাঁসি দেয়
(ঘ) যার ইতিমধ্যে ফাঁসি হয়েছে

১. (খ) তেলেগু
২. (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
৩. (গ) চালি নেগাল্লু
৪. (খ) ভবিষ্যথু চিত্রপটম
৫. (ক) শঙ্খ ঘোষ
৬. (গ) নিয়মকানুন
৭. (ক) মেঘের
৮. (ঘ) চুঁইয়ে
৯. (খ) বিদ্যুৎ
১০. (ক) জেলের গরাদ থেকে

১১. (ঘ) সুর
১২. (গ) বাতাস মুক্ত হয়
১৩. (খ) যখন গান হয়ে ওঠে শস্ত্র
১৪. (ক) শ্বাস ফেলেছেন
১৫. (ঘ) কবির
১৬. (গ) যে ফাঁসি দেয়


অন্যান্য বিষয়

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
সাম্যবাদী কবিতার MCQ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ
বিশ্বের ভাষা পরিবার
ভারতের ভাষা পরিবার
বাংলা ভাষার উদ্ভব

Leave a Reply