You are currently viewing ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ | একাদশ শ্রেণি বাংলা

একাদশ শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি পাঠ্য রয়েছে। আমরা উক্ত কবিতা থেকে সম্ভাব্য MCQ প্রশ্নোত্তরগুলি তুলে ধরলাম। আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তোমাদের সেমিস্টার -১ -এর জন্য পাঠ্য অন্যান্য বিষয়ের সমস্ত তথ্য পাবে এখানেই। সেগুলি দেখতে এই পেজের একেবারে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক কর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী ধরনের কবিতা ?
(ক) গীতিকবিতা
(খ) সনেট
(গ) আখ্যান কবিতা
(ঘ) ব্যালাড
উঃ (খ) সনেট

২. কবিতাটি কোন্‌ ছন্দে রচিত ?
(ক) অমিত্রাক্ষর
(খ) দলবৃত্ত
(গ) গদ্য ছন্দ
(ঘ) কলাবৃত্ত
উঃ (ক) অমিত্রাক্ষর ছন্দে

৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) ব্রজাঙ্গনা কাব্য
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী
উঃ (ঘ) চতুর্দশপদী কবিতাবলী

৪. ‘বিদ্যার সাগর তুমি বিখ্যাত ——-‘ -শূন্যস্থান পূরণ কর।
(ক) স্বদেশে
(খ) জগতে
(গ) ভারতে
(ঘ) বঙ্গেতে
উঃ (গ) ভারতে

৫. ‘করুণার সিন্ধু তুমি’ – ‘সিন্ধু’ শব্দের অর্থ কী ?
(ক) সমুদ্র
(খ) পর্বত
(গ) মহান
(ঘ) মানব
উঃ (ক) সমুদ্র

৬. ‘দীন যে, দীনের বন্ধু’ – কাকে ‘দীনের বন্ধু’ বলা হয়েছে ?
(ক) দীনবন্ধু মিত্রকে
(খ) অ্যান্ড্রুজকে
(গ) দরিদ্র মানুষকে
(ঘ) বিদ্যাসাগরকে
উঃ (ঘ) বিদ্যাসাগরকে

৭. ‘——– হেম-কান্তি অম্লান কিরণে’ – কবি ব্যবহৃত সঠিক শব্দটি শূন্যস্থানে নির্বাচন কর।
(ক) হিমাদ্রির
(খ) হিমালয়ের
(গ) হেমাদ্রির
(ঘ) হেমবর্ণ
উঃ (গ) হেমাদ্রির

৮. ‘হেম’ শব্দের অর্থ কী ?
(ক) হেমন্ত
(খ) সোনা
(গ) পর্বত
(ঘ) পৃথিবী
উঃ (খ) সোনা

৯. ‘যে জন আশ্রয় লয়’ – কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে ?
(ক) সুবর্ণ চরণে
(খ) তরুশাখে
(গ) সিন্ধুমাঝে
(ঘ) উজ্জ্বল জগতে
উঃ (ক) সুবর্ণ চরণে

১০. ‘কত গুণ ধরে কত মতে’ – কে কত গুণ ধরে ?
(ক) নদী
(খ) বনেশ্বরী
(গ) হেমাদ্রি
(ঘ) গিরীশ
উঃ (ঘ) গিরীশ

১১. ‘গিরীশ’ শব্দের আভিধানিক অর্থ কী ?
(ক) মহাদেব
(খ) হিমালয়
(গ) পর্বত
(ঘ) ঝর্ণা
উঃ (খ) হিমালয়

১২. ‘দানে ——- নদীরূপ বিমলা কিঙ্করী’ – শূন্যস্থান পূরণ কর।
(ক) তরী
(খ) বারি
(গ) নিশা
(ঘ) তরু
উঃ (খ) বারি

১৩. ‘বারি’ শব্দের অর্থ কী ?
(ক) গৃহ
(খ) বারো জন
(গ) স্রোত
(ঘ) জল
উঃ (ঘ) জল

১৪. ‘কিঙ্করী’ শব্দের অর্থ কী ?
(ক) রানি
(খ) সখী
(গ) দাসী
(ঘ) প্রকৃতি
উঃ (গ) দাসী

১৫. তরু-দল কীসের যোগান দেয় ?
(ক) শীতল বাতাস
(খ) অমৃত ফল
(গ) ছায়া
(ঘ) আশ্রয়
উঃ (খ) অমৃত ফল

১৬. ‘দিশ’ শব্দের অর্থ কী ?
(ক) দিক
(খ) ঠিকানা
(গ) পথ
(ঘ) সংকেত
উঃ (ক) দিক

১৭. কে ক্লান্তি দূর করে ?
(ক) নদী
(খ) গিরীশ
(গ) কিঙ্করী
(ঘ) বনেশ্বরী
উঃ (ঘ) বনেশ্বরী

১৮. ‘বনেশ্বরী’ শব্দের অর্থ কী ?
(ক) ছায়া
(খ) বনস্পতি
(গ) বনের দেবী
(ঘ) প্রকৃতি
উঃ (খ) বনস্পতি

১৯. নিশায় ——- নিদ্রা, ক্লান্তি দূর করে।’ – শূন্যস্থান পূরণ কর।
(ক) সুশান্ত
(খ) প্রশান্ত
(গ) অশান্ত
(ঘ) অক্লান্ত
উঃ (ক) সুশান্ত

২০. ঈশ্বরচন্দ্র ভারতে কী নামে বিখ্যাত ?
(ক) করুণার সিন্ধু
(খ) দীনের বন্ধু
(গ) বিদ্যার সাগর
(ঘ) সবগুলিই সঠিক
উঃ (গ) বিদ্যার সাগর


অন্যান্য বিষয়

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
সাম্যবাদী কবিতা
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বিশ্বের ভাষা পরিবার
ভারতের ভাষা পরিবার
বাংলা ভাষার উদ্ভব

Leave a Reply