দ্বাদশ শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 12 এর নতুন সিলেবাসে এই গল্পটি পাঠ্য রয়েছে। আমরা উক্ত গল্প থেকে সম্ভাব্য MCQ প্রশ্নোত্তরগুলি তুলে ধরেছি। আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তোমাদের সেমিস্টার -৩ -এর জন্য পাঠ্য অন্যান্য বিষয়ের সমস্ত তথ্য পাবে এখানেই। সেই সঙ্গে থাকছে দ্বাদশ শ্রেণির বাংলা মক টেস্ট। ফলে MY EXAM CARE ওয়েবসাইটটি নিয়মিত দেখতে থাকো।
আদরিণী গল্পের MCQ
নির্দেশিকাঃ প্রশ্নগুলি পড়ে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন কর। তারপর শেষে আমাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখো। তোমার প্রস্তুতি বুঝে নাও।
১. পাড়ার জুনিয়র উকিলের নাম কী ?
(ক) নগেন
(খ) জয়রাম
(গ) কুঞ্জবিহারী
(ঘ) উমাচরণ
২. আদরিণী গল্প অনুসারে নগেনের পরিচয় কী ?
(ক) মোক্তার
(খ) জমিদার
(গ) শিক্ষক
(ঘ) ডাক্তার
৩. নগেন ও কুঞ্জবিহারী কখন জয়রাম মোক্তারের কাছে এসেছিল ?
(ক) সকালে
(খ) বিকালে
(গ) সন্ধ্যেয়
(ঘ) রাত্রে
৪. জয়রাম মোক্তারের পদবি কী ?
(ক) মুখার্জী
(খ) মোক্তার
(গ) বাঁড়ুজ্জ্যে
(ঘ) হালদার
৫. কোথাকার বাবুদের থেকে বিয়ের নিমন্ত্রণ এসেছিল ?
(ক) পীরগঞ্জ
(খ) বাবুগঞ্জ
(গ) বাবুপাড়া
(ঘ) বীরপুর
৬. গল্প অনুসারে সঠিক বিকল্পটি বেছে নাও।
(ক) সোমবার পীরগঞ্জের সেজবাবুর মেয়ের বিয়ে
(খ) বুধবার পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে
(গ) সোমবার পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে
(ঘ) সোমবার পীরগঞ্জের মেজবাবুর ছেলের বিয়ে
৭. ‘শুনছি নাকি ভারি ধুমধাম হবে।’ – ‘ধুমধামে’ কোন্টি থাকবে ?
(ক) কলকাতা থেকে আলো আসবে
(খ) বেনারস থেকে বাই আসবে
(গ) বেনারস থেকে খেমটা আসবে
(ঘ) কলকাতা থেকে বাই আসবে
৮. জয়রাম কতদিন ধরে পীরগঞ্জের বাবুদের বাঁধা মোক্তার ?
(ক) দশ বছর
(খ) পনের বছর
(গ) আঠারো বছর
(ঘ) কুড়ি বছর
৯. গোরুর গাড়িতে পীরগঞ্জে যাওয়া-আসায় কতদিন লাগবে ?
(ক) দুই দিন
(খ) তিন দিন
(গ) চার দিন
(ঘ) দেড় দিন
১০. পীরগঞ্জের মহারাজের নাম কী ?
(ক) কীর্তিচন্দ্র
(খ) নরেশচন্দ্র
(গ) উমাচরণ
(ঘ) কৃষ্ণচন্দ্র
১১. নগেন্দ্র ও কুঞ্জবিহারী জয়রাম মোক্তারের কাছে এসেছিল –
(ক) শনিবারে
(খ) রবিবারে
(গ) শুক্রবারে
(ঘ) সোমবারে
১২. জয়রাম মোক্তারের বয়স কত বছর ?
(ক) চল্লিশের কাছাকাছি
(খ) ষাটের বেশি
(গ) পঞ্চাশ পার হয়েছে
(ঘ) সবে বাহান্ন
১৩. জয়রাম মোক্তার কবে নরেশচন্দ্রকে চিঠি লেখেন ?
(ক) শনিবার
(খ) শুক্রবার
(গ) রবিবার
(ঘ) মঙ্গলবার
১৪. জয়রাম মোক্তারের আদি নিবাস কোথায় ?
(ক) রংপুর
(খ) চট্টগ্রাম
(গ) সিলেট
(ঘ) যশোর
১৫. আদালত অবমাননার জন্য জয়রামের জরিমানা হয়েছিল –
(ক) তিন টাকা
(খ) পাঁচ টাকা
(গ) পঞ্চাশ টাকা
(ঘ) তেরো সিকা
১৬. আদরিণী গল্প অনুসারে একজোড়া নতুন বলদ কিনে এনেছে কে ?
(ক) ইমামদ্দি শেখ
(খ) আলিমুদ্দি হক
(গ) আলিমুদ্দি শেখ
(ঘ) মহিউদ্দিন মোল্লা
১৭. একটা মাদী হাতি বিক্রি করবেন কে ?
(ক) উমাচরণ বিশ্বাস
(খ) উমাচরণ মুখুজ্জ্যে
(গ) উমাপ্রসাদ লাহিড়ি
(ঘ) উমাচরণ লাহিড়ি
১৮. জয়রাম কত টাকা দিয়ে হাতি কিনেছে ?
(ক) এক হাজার টাকা
(খ) দুই হাজার টাকা
(গ) তিন হাজার টাকা
(ঘ) চার হাজার টাকা
১৯. জয়রামের বাড়িতে হস্তিনী আসার সময় হল –
(ক) রবিবার, বেলা দশটা
(খ) সোমবার, বেলা সাতটা
(গ) রবিবার, সন্ধ্যে সাতটা
(ঘ) সোমবার, সন্ধ্যে সাতটা
২০. হাতি আসার পর জল দিয়ে পা ধুইয়ে দিয়েছিল কে ?
(ক) জয়রামের বড় পুত্রবধূ
(খ) জয়রামের স্ত্রী
(গ) জয়রাম নিজেই
(ঘ) জয়রামের স্ত্রী ও বড় পুত্রবধূ একত্রে
২১. ‘আমি মনে করিয়াছিলাম, আপনি উকিল’ – এমন ভাবনা কার ?
(ক) নরেশচন্দ্রের
(খ) উমাচরণ লাহিড়ির
(গ) জজসাহেবের
(ঘ) চৌধুরী মশাইয়ের
২২. হাতিটি বিক্রি করলে জয়রামের মাসিক খরচ কত বেঁচে যাবে ?
(ক) কুড়ি-ত্রিশ টাকা
(খ) পঁচিশ-ত্রিশ টাকা
(গ) চল্লিশ-পঞ্চাশ টাকা
(ঘ) ত্রিশ-চল্লিশ টাকা
২৩. হস্তী ভাড়ার বিজ্ঞাপণে হস্তিনীর খোরাকী কত ধার্য হয়েছিল ?
(ক) এক টাকা
(খ) তিন টাকা
(গ) চার আনা
(ঘ) আট আনা
২৪. আদরিণীর ভাড়া কত ছিল ?
(ক) এক টাকা
(খ) দুই টাকা
(গ) তিন টাকা
(ঘ) পাঁচ টাকা
২৫. জয়রামের বড় নাতনীর বয়স কত ?
(ক) বারো বছর
(খ) নয় বছর
(গ) দশ বছর
(ঘ) সাত বছর
২৬. জয়রামের বড় নাতনীর নাম কী ?
(ক) মালিনী
(খ) কল্যাণী
(গ) নিরুপমা
(ঘ) সুভদ্রা
২৭. কল্যাণীর বিয়ের জন্য কত টাকা সংগ্রহ করতে হবে ?
(ক) চার হাজার টাকা
(খ) সাড়ে তিন হাজার টাকা
(গ) তিন হাজার টাকা
(ঘ) আড়াই হাজার টাকা
২৮. ‘যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো’ – কার উদ্দেশ্যে কথাগুলি বলা হয়েছে ?
(ক) আদরিণী
(খ) কল্যাণী
(গ) জয়রামের বড় পুত্রবধূ
(ঘ) সুকুমারী
২৯. কল্যাণীর বিয়ের দিন ধার্য হয়েছে –
(ক) বৈশাখ মাসে
(খ) অঘ্রাণ মাসে
(গ) জ্যৈষ্ঠ মাসে
(ঘ) আষাঢ় মাসে
৩০. আদরিণী ঘরে ফিরে এসেছিল কবে ?
(ক) ১লা বৈশাখ সকালবেলা
(খ) ১লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা
(গ) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা
(ঘ) ১লা জ্যৈষ্ঠ সকালবেলা
আদরিণী গল্পের MCQ উত্তর
১. (গ) কুঞ্জবিহারী
২. (ঘ) ডাক্তার
৩. (খ) বিকালে
৪. (ক) মুখার্জী
৫. (ক) পীরগঞ্জ
৬. (গ) সোমবার পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে
৭. (খ) বেনারস থেকে বাই আসবে
৮. (ঘ) কুড়ি বছর
৯. (গ) চার দিন (যেতে ২ দিন, আসতে ২ দিন)
১০. (খ) নরেশচন্দ্র
১১. (ক) শনিবারে
১২. (গ) পঞ্চাশ পার হয়েছে
১৩. (গ) রবিবার
১৪. (ঘ) যশোর
১৫. (খ) পাঁচ টাকা
১৬. (ক) ইমামদ্দি শেখ
১৭. (ঘ) উমাচরণ লাহিড়ি
১৮. (খ) দুই হাজার টাকা
১৯. (খ) সোমবার, বেলা সাতটা
২০. (ক) জয়রামের বড় পুত্রবধূ
২১. (গ) জজসাহেবের
২২. (ঘ) ত্রিশ-চল্লিশ টাকা
২৩. (ক) এক টাকা
২৪. (গ) তিন টাকা
২৫. (ক) বারো বছর
২৬. (খ) কল্যাণী
২৭. (ঘ) আড়াই হাজার টাকা
২৮. (ক) আদরিণী
২৯. (গ) জ্যৈষ্ঠ মাসে
৩০. (গ) ১লা বৈশাখ সন্ধ্যাবেলা
আদরিণী গল্পের প্রশ্ন উত্তর | আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর | আদরিণী প্রভাতকুমার মুখোপাধ্যায় | Class 12
আদরিণী গল্পের Mock Test Link

