একাদশ শ্রেণি বাংলা ‘সাহিত্যানুশীলন’ বইটি থেকে তোমাদের সেমিস্টার – ১ এর জন্য গুরুত্বপূর্ণ একটি পাঠ্য হল গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ ভিত্তিক তাই আমরা এখানে উক্ত অংশ থেকে গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন উত্তর তুলে ধরেছি। পাশাপাশি গল্পের বিষয় ও লেখক পরিচিতিও তুলে ধরা হয়েছে। এগুলি অভ্যাস করলে তোমাদের প্রস্তুতি আরও সহজ হবে।
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো – লেখক পরিচিতি
গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ (১৯২৭ – ২০১৪) একজন কলম্বিয়ান সাহিত্যিক। ১৯৫৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘লা ওহারাস্কা’। তাঁর রচনায় বাস্তবতা আছে কিন্তু সেই বাস্তবতার সঙ্গে মিশ্রিত হয় কল্পনা। তাঁকে বলা হয় ‘জাদু বাস্তবতার জাদুকর’। রচনার প্রতি পরতে পরতে পাঠক অনুভব করেন গদ্যের জাদু। তাঁর গল্প এগিয়ে চলে বর্ণনার মধ্য দিয়ে। মানুষের মনস্তত্ব তাঁর প্রধান লক্ষ্য নয়, মানুষের আচরণ বর্ণনার মধ্য দিয়ে তাদের চরিত্র ফুটিয়ে তোলাই তাঁর লক্ষ্য।
রচনা তালিকাঃ লা মালা ওরা (১৯৬৭), সিয়েন আনিওন্স (১৯৬৭), ক্রোনিকো দে উনা মুয়ের্তা আনুন্সিয়াদা (১৯৮৫), দেল আমোর ই অত্রোস দেমিওনস (১৯৯৪)
পুরস্কারঃ সাহিত্যে নোবেল (১৯৮২)
পাঠ্য রচনা সম্পর্কে
মূল রচনাঃ ‘আ ভেরী ওল্ড ম্যান উইদ ইনরমাস উইংস’
রচনার শ্রেণিঃ ম্যাজিক রিয়ালিজম
অনুবাদকঃ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
বিষয়বস্তু
এক দুর্যোগপূর্ণ দিনে পেলাইওর বাড়ির উঠোনে দেখা যায় বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে। অদ্ভুত তার পোশাক। কাদায় মুখ গুঁজে পড়ে ছিল সে। আর ছটফট করছিল। স্বাভাবিক আচমকা এরকম একটি বুড়োকে দেখে পেলাইও আর এলিসেন্দা অবাক হয়েছিল। তারা ভেবেছিল হয়তো বিদেশি কোনো জাহাজের পথহারা, সঙ্গহারা কোন নাবিক। কিন্তু পেলাইওর প্রতিবেশিরা বুড়োকে দেবদূত ভাবে। আবার গোনসাগা তাঁকে জোচ্চর বা ফেরেব্বাজ জাতীয় কেউ ভাবে। যাইহোক বুড়োর সম্পর্কে চারিদিকে খবর রটে যায়। ক্রমশ ভিড় বাড়ে। এলিসেন্দা বুড়োকে দেখার জন্য প্রত্যেকের কাছে পাঁচ সেন্ট আদায় করতে থাকে।
তার চারপাশে এত শোরগোল হওয়া স্বত্বেও বুড়ো কিন্তু নির্বিকার। তার প্রতিক্রিয়া দেখতে করা হল তার উপর নানা অত্যাচারও। কেউ ঢিল ছোড়ে, কেউ তপ্ত লোহার ছেঁকা দেয়। তাতেও বুড়ো উদাসীন। শুধু তার চোখ দিয়ে জল পড়তে দেখা যায়।
ইতিমধ্যে শহরে আসে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া একটি মেয়ে। তার প্রদর্শনী অনেক আকর্ষণীয় হয়ে ওঠে সবার কাছে। বুড়োর থেকে ভিড় কমে আসে। ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠে থুরথুরে বুড়ো। রোজ রাত্রে তার জ্বর ভাবিয়ে তোলে পেলাইওকে।
শেষাবধি বুড়ো ক্রমশ সেরে উঠতে শুরু করে। তার ডানা ভরে ওঠে নতুন পালকে। একসময় উড়তে চেষ্টা করতে করতে সে মিলিয়ে যায় দিগন্তের ওপারে।
এককথায় প্রশ্নোত্তর
১. গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ গদ্য সাহিত্যে কোন বিশেষ ধারার প্রবক্তা ?
উঃ ম্যাজিক রিয়ালিজম
২. লেখক কোন বছর নোবেল পুরস্কার পান ?
উঃ ১৯৮২ খ্রিস্টাব্দ
৩. বাড়ির ভেতর কাঁকড়া মারা হয়েছিল বৃষ্টির কততম দিনে ?
উঃ তৃতীয় দিনে
৪. মৃত কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে দিয়ে এসেছিল কে ?
উঃ পেলাইও
৫. শিশুটির জ্বর হলে বাড়ির লোক কোন কারণের কথা ভেবেছিল ?
উঃ মরা কাঁকড়ার বদ গন্ধ
৬. দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও যার কাছে ছুটে যায় ?
উঃ এলিসেন্দা
৭. বুড়োর পরনে কোন পোশাক ছিল ?
উঃ ন্যাকড়া কুড়োনির পোশাক
৮. ‘এ যে এক দেবদূত’ – কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
উঃ বুড়ো সম্পর্কে
৯. কার বাড়িতে রক্ত মাংসের দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে ?
উঃ পেলাইওর বাড়িতে
১০. বুড়োকে কোথায় বন্দি করা রাখা হয়েছিল ?
উঃ মুরগির খাঁচায়
১১. গোনসাগার পুরো নাম কী ?
উঃ পাদ্রে গোনসাগা
১২. গোনসাগা আগে কী ছিল ?
উঃ কাঠুরে
১৩. থুত্থুরে বুড়োকে কোন ভাষায় গোনসাগা সুপ্রভাত জানালেন ?
উঃ লাতিন ভাষায়
১৪. ভিড় সরাতে কাদের ডাকতে হয়েছিল ?
উঃ সেনাবাহিনীকে
১৫. থুরথুরে বুড়োকে দেখার জন্য দর্শনী বাবদ কত পরিমাণ অর্থ নেওয়া হচ্ছিল ?
উঃ পাঁচ সেন্ট
১৬. ‘হুলুস্থুল নাট্যে’ কে কোনো ভূমিকা নেয়নি ?
উঃ দেবদূত
১৭. দেবদূতকে প্রথমদিকে কী খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল ?
উঃ ন্যাপথলিন
১৮. কোথা থেকে বন্দীর প্রকৃতি সম্পর্কে চুড়ান্ত রায় আসা কথা ছিল ?
উঃ রোম থেকে
১৯. এক কুষ্ঠরোগীর ঘা থেকে কোন ফুল জন্মেছিল ?
উঃ সূর্যমুখী ফুল
২০. শহরের কাছে পেলাইও কী পালন করার গোলকধাঁধা বানিয়েছিল ?
উঃ খরগোশ
২১. কোন মাসে ‘তাঁর ডানায় মস্ত কতকগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে’ ?
উঃ ডিসেম্বর মাসে
২২. পাদ্রে গোনসাগা কোন রোগে ভুগছিলেন ?
উঃ অনিদ্রা রোগে
২৩. ডানাগুলো কীসের মতো দেখাচ্ছিল ?
উঃ নাক্ষত্র বাদুড়ের মতো
২৪. পাদ্রে গোনসাগা কখন এসেছিল ?
উঃ সকাল সাতটার আগেই
২৫. ‘নিজের জন্যে স্বস্তি আর দেবদূতের জন্যেও স্বস্তি’ – ‘নিজের’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উঃ এলিসেন্দাকে
অন্যান্য বিষয়
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের বিষয়বস্তু
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণি বাংলা সেমিস্টার – ১

