You are currently viewing বিশ্বের ভাষা ও পরিবার | একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর | PDF Notes

বিশ্বের ভাষা ও পরিবার | একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর | PDF Notes

একাদশ শ্রেণি বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে তোমাদের সেমিস্টার – ১ এর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল বিশ্বের ভাষা ও পরিবার। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ Based তাই আমরা এখানে উক্ত অংশ থেকে গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন উত্তর তুলে ধরেছি। এগুলি অভ্যাস করলে তোমাদের প্রস্তুতি আরও সহজ হবে।

বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন উত্তর

বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন উত্তর আলোচনার আগে আমাদের পরামর্শ, একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার যারা পরীক্ষা দেবে, তোমরা প্রথমে মূল পাঠ্যবইটি ভালো করে পড়ো। তারপর এই প্রশ্ন উত্তর অনুশীলন কর। পাশাপাশি আমাদের MCQ মক টেস্টও দিতে পারো এই ওয়েবসাইটেই। তাছাড়া এই প্রশ্ন উত্তরের PDF Notes পেতে একেবারে নীচে দেখো।

বিশ্বের ভাষা ও পরিবার – প্রশ্ন উত্তর

১. শুলৎস কোন দেশের বিখ্যাত পণ্ডিত ?
উঃ জার্মানি

২. ক্যারদ্যুও কোন দেশের ভাষাবিদ ?
উঃ ফ্রান্স

৩. ইউরোপীয় কয়েকটি ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার সাদৃশ্য আছে – এমনটি কে বলেছেন ?
উঃ শুলৎস ও ক্যারদ্যুও

৪. রয়্যাল সোস্যাইটির অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ কলকাতায়

৫. কলকাতায় কোন বছর রয়্যাল সোস্যাইটির অধিবেশন অনুষ্ঠিত হয় ?
উঃ ১৭৮৬ খ্রিস্টাব্দে

৬. রয়্যাল সোস্যাইটির অধিবেশনে কে সংস্কৃত, গ্রিক ইত্যাদি ভাষার সঙ্গে গভীর মিলের কথা বলেন ?
উঃ উইলিয়ম জোনস

৭. বিশ্বের সমস্ত ভাষাকে কয়টি বর্গে দেখানো হয়েছে ?
উঃ ছয়টি

৮. অসমবায়ী বা অনণ্বয়ী শ্রেণির ভাষা কোনটি ?
উঃ চিনা ভাষাগোষ্ঠীর ভাষা বা ভারতীয় ভোটচিনা ভাষা

৯. সমবায়ী ভাষাকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ?
উঃ তিনটি – মুক্তাণ্বয়ী, অত্যণ্বয়ী ও সমণ্বয়ী

১০. মুক্তাণ্বয়ী বর্গের ভাষা কোনটি ?
উঃ তুর্কি, আফ্রিকার সোয়াহিলি ভাষা

১১. অত্যণ্বয়ী বর্গের ভাষা কোনটি ?
উঃ এস্কিমোদের ভাষা

১২. সমণ্বয়ী বর্গের ভাষা কোনটি ?
উঃ বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষা

১৩. বিশ্বের বৃহত্তম ভাষাগোষ্ঠীর নাম কী ?
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী

১৪. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কোন সময়কালের ?
উঃ ১৪৫০ খ্রিস্ট-পূর্বাব্দের

১৫. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কার লেখা ?
উঃ হোমারের

১৬. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কোন ভাষায় লেখা ?
উঃ গ্রিক ভাষা

১৭. ফরাসি ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?
উঃ ইতালীয় ভাষাগোষ্ঠীর

১৮. কোন কোন দেশে ফরাসি ভাষা প্রচলিত ?
উঃ ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডা

১৯. সুইডিশ ভাষার উৎস কী ?
উঃ জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখা

২০. জার্মানিক শাখার অপর নাম কী ?
উঃ তিউনিশীয়

২১. আয়ারল্যান্ডের ভাষার নাম কী ?
উঃ আইরিশ

২২. আইরিশ ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?
উঃ কেলতিক

২৩. বালতো-শ্লাভিক ভাষাগোষ্ঠীর ভাষা কোনটি ?
উঃ বুলগেরীয়, চেক, পোলিশ, শ্লোভাক, রুশ

২৪. আরমেনীয় ভাষা কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে

২৫. মধ্য এশিয়ায় প্রচলিত ভাষার নাম কী ?
উঃ তোখারীয়

২৬. ইন্দো-ইরানীয় শাখার কয়টি ধারা ?
উঃ দুটি – ইরানীয় আর্য ও ভারতীয় আর্য

২৭. ইরানীয় আর্য কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ ইরানে

২৮. ‘জেন্দ-আবেস্তা’ কোন ভাষায় রচিত ?
উঃ আবেস্তীয় ভাষায়

২৯. ইরানীয় শাখার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কী ?
উঃ জেন্দ-আবেস্তা

৩০. আধুনিক ফারসি ভাষার জন্ম কোন ভাষা থেকে ?
উঃ প্রাচীন পারসিক

৩১. ফারসি ছাড়া প্রাচীন পারসিক থেকে আর কোন ভাষার জন্ম হয়েছে ?
উঃ পহ্লবী ভাষা

৩২. আরবি – কোন ভাষাগোষ্ঠী থেকে জন্মলাভ করেছে ?
উঃ সেমীয়-হামীয়

৩৩. সেমীয়-হামীয় ভাষাগোষ্ঠী থেকে আর কোন ভাষার জন্ম হয়েছে ?
উঃ হিব্রু

৩৪. বাইবেলের ‘ওল্ড টেস্টামেন্ট’ কোন ভাষায় লেখা ?
উঃ হিব্রু ভাষায়

৩৫. হিব্রু কোন দেশের সরকারি ভাষা ?
উঃ ইজরায়েল

৩৬. আফ্রিকার ভাষাগোষ্ঠীর নাম কী ?
উঃ বান্টু

৩৭. দিনকা, মাসাই, নোবু ভাষাগুলি কোন অঞ্চলে প্রচলিত ?
উঃ নীল নদের উত্তর অঞ্চলে

৩৮. সাইবেরিয়ার মরু অঞ্চলে কোন ভাষা প্রচলিত ?
উঃ সাময়েদ

৩৯. ইনকাদের ব্যবহৃত ভাষার নাম কী ?
উঃ কিচুয়া ভাষা

৪০. মায়া ভাষা কোথায় প্রচলিত ছিল ?
উঃ উত্তর আমেরিকায়

৪১. দক্ষিণ আমেরিকার ভাষাবংশের নাম কী ?
উঃ আরাওয়াক

৪২. অবর্গীভূত ভাষা কোনগুলি ?
উঃ জাপানি, কোরীয়, বাস্ক ইত্যাদি

৪৩. পিরেনিজ পর্বতমালার পশ্চিমে কোন ভাষা প্রচলিত ?
উঃ বাস্ক ভাষা

৪৪. করেন ও মন্‌ কোথাকার ভাষা ?
উঃ মায়ানমারের

৪৫. পিজিন কী ?
উঃ এক শ্রেণির মিশ্র ভাষার নাম

৪৬. পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষা হয়ে ওঠে তখন তাকে কী বলে ?
উঃ ক্রেওল

৪৭. ক্রেওল হল পিজিনের পরিণতি – বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ ?
উঃ শুদ্ধ

৪৮. বিচ-লা-মার ও চিনুক কী ?
উঃ প্রাচীন মিশ্র ভাষা

৪৯. বিচ-লা-মার কোন কোন ভাষার মিশ্রণ ?
উঃ ইংরেজির সঙ্গে স্পেনীয় ও পর্তুগীজ ভাষার

৫০. ফরাসি ও মাদাগাসকার ভাষার মিশ্রণে কোন ভাষার সৃষ্টি হয় ?
উঃ মরিশাস ক্রেওল

৫১. চিনুক কোথাকার ভাষা ?
উঃ উত্তর আমেরিকার ওরেগান অঞ্চলের

৫২. ভোলাপুক কী ?
উঃ কৃত্রিম ভাষা

৫৩. কে কৃত্রিম ভাষা ‘ভোলাপুক’ তৈরি করেন ?
উঃ যোহান মার্টিন শ্লেইয়ার

৫৪. এসপেরেন্তো কী ?
উঃ কৃত্রিম ভাষা

৫৫. কৃত্রিম ভাষা ‘এসপেরেন্তো’ কে তৈরি করেন ?
উঃ এল. এল. জামেনহফ

৫৬. এসপেরেন্তো ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
উঃ ৫টি

৫৭. এসপেরেন্তো ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি ?
উঃ ২৩টি

৫৮. এসপেরেন্তো যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
উঃ ৬টি

৫৯. এসপেরেন্তো ভাষায় অর্ধস্বরের সংখ্যা কয়টি ?
উঃ ২টি

৬০. এসপেরেন্তো ভাষায় মোট শব্দের সংখ্যা কতগুলি ?
উঃ ৬০০০ -এরও বেশি


অন্যান্য বিষয়

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
ভারতের ভাষা পরিবার

একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার -এর জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে পরিবেশিত হল বিশ্বের ভাষা ও পরিবার অধ্যায়ের নানা প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলি কেমন লাগল তা কমেন্টে জানাও।

Leave a Reply